Advanced search options
নিখোঁজ ভারতীয় সেনার জওয়ান

ছুটিতে বাড়ি ফিরে শনিবার রাত থেকে নিখোঁজ হয়ে গেলেন জওয়ান জাভেদ আহমেদ ওয়ানি নামে ভারতীয় সেনার (Indian Army) এক জওয়ান। শোনা যাচ্ছে, নিজের গ্রামের কাছের একটি বাজারে বাড়ির কিছু জিনিস কিনতে গিয়েছিলেন কাশ্মীরের কুলগামের বাসিন্দা ওই জওয়ান। উদ্বিগ্ন পরিবার পুলিশ এবং সেনা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি অভিযান। কোনও জঙ্গি গোষ্ঠী সেনার গোপন তথ্য হাতানোর চেষ্টা করতে, তাঁকে অপহরণ করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।