Advanced search options
'সবকিছু ঠিক থাকলে দেখা হচ্ছে বড়দিনে'

গতকাল শুক্রবার ২৫ আগস্ট শুরু হল প্রধানের শুটিং, এই ছবিতে অভিনয় করেছেন দেব অধিকারী, পরান বন্দোপাধ্যায়, সোহম চক্রবর্তী, সাবিত্রী চট্টোপাধ্যায়, সৌমিতৃষা কুন্ডু । আর এই ছবির হাত ধরে ছোট পর্দার মিঠাই আসতে চলেছে বড় পর্দায়। টনিক, প্রজাপতি , আর এবার ' প্রধান' ; বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্জের এর যৌথ প্রযোজনা হতে চলেছে এই সিনেমাটি। পরিচালনায় অভিজিৎ সেন , ছবিটির নাম ভূমিকায় দেব, তার চরিত্রের নাম দীপক প্রধান। গতকাল সেই ছবি প্রকাশ করেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু তার ইনস্টাগ্রাম পেজে।