Advanced search options
দুই নায়িকার সংঘাত টলিপাড়ায়


সোহিনী সরকারের সঙ্গে বিবাদের জেরে নাকি শুটিং ছেড়ে বেড়িয়ে গিয়েছেন তৃণা সাহা! নায়িকা সংঘাতের খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় টলিপাড়া। সূত্রের খবর, মেকআপ আর্টিস্ট আর ভ্যান নিয়ে মনোমালিন্যের সূত্রপাত। অভিনেত্রী তৃণা পরিচালকদ্বয়ের সঙ্গেও দুর্ব্যবহার করেন বলে দাবি। তবে, শোনা যাচ্ছে, ঝামেলা আরও বাড়ে সোহিনীর একটি মেসেজে। তবে দুই নায়িকার এই ’ক্যাট ফাইট’-এর জেরে বর্তমানে বিশ বাঁও জলে সিরিজের কাজ।