Advanced search options
আসছে নতুন সিরিজ ‘সাহেব, বিবি জোকার’

বর্তমানে বড় অভিনেতা থেকে পরিচালক সকলেই সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন। পরিচালক অরিন্দম শীল ওটিটি মাধ্যমেই ‘সাহেব, বিবি জোকার’ নামে একটি ওয়েব সিরিজের কাজ শুরু করতে চলেছেন। সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষ, কৌশিক সেন ও অর্জুন চক্রবর্তীকে। এই সিরিজে অরিন্দম শীল নিজেও অভিনয় করছেন। এছাড়াও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রুদ্রনীল ঘোষ ও কমলেশ্বর মুখোপাধ্যায়কে। তবে গল্পের বিষয় নিয়ে এখনই পর্যন্ত পরিষ্কার করে কিছু জানা যায়নি।