Advanced search options

Or


Any Questions? 8481800413

পরিচালক যখন প্রযোজক

‘কাবুলিওয়ালা’র পরিচালক সুমন ঘোষ নিজের স্বপ্নপূরণের জন্য নিজেই পথ বার করেছেন। তৈরি করেছেন নতুন প্রযোজনা সংস্থা। তাঁর তৈরি ছবির খুব একটা কদর করেনি টলিউড। তথ্যচিত্র বা অন্য ধারার ছবির দিকে খুব একটা ঝোঁকেন না টলিউডের প্রযোজকরা। কিন্তু এই দু’ধরনের কাজই তো সুমনের খুব পছন্দের। তাই নিজেই খুলে ফেললেন নিজস্ব প্রযোজনা সংস্থা ‘মায়া লীলা ফিল্মস’। নিজের দুই মেয়ের নামে সংস্থার নামকরণ করেছেন। এই সংস্থার প্রযোজিত প্রথম ছবি ‘সার্চিং অফ হ্যাপিনেস’ মেয়ে মায়ার ভাবনা থেকেই তৈরি। ফেসবুকে নতুন সংস্থার ঘোষণার সময় নেপথ্যের গল্পই লিখেছেন পরিচালক।