Advanced search options

Or


Any Questions? 8481800413

JU-তে ধৃতদের বক্তব্যে অসঙ্গতি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুতে এখনও পর্যন্ত ন’জনকে গ্রেফতার করা হয়েছে, যারা সকলেই পুলিশি হেফাজতে রয়েছেন। তবে,পুলিশ সূত্রে খবর, ধৃত ন’জনের বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া যাওয়ায় সত্যের খোঁজে তাই এ বার ধৃত ন’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। যদিও বৃহস্পতিবার পর্যন্ত তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্য দিকে, এই ঘটনায় আরও কয়েক জন পড়ুয়া জড়িত থাকতে পারেন বলে মনে করছেন তদন্তকারীরা। তাঁদের বিষয়েও খোঁজ চালানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেল থেকে দুটি ডায়েরি পাওয়া গেছে। যার মধ্যে ১০৪ নম্বর ঘরে থেকে পাওয়া দ্বিতীয় ডায়েরির ১৫১ নম্বর পৃষ্ঠায় একটি চিঠির উল্লেখ রয়েছে। এই চিঠি এবং ডায়েরি নিয়ে ধৃতদের দাবির কতটা সত্যতা রয়েছে, তা যাচাই করে দেখছেন তদন্তকারীরা।