Advanced search options

Or


Any Questions? 8481800413

আয়কর রিটার্ন জমা

রবিবার পর্যন্ত ৬ কোটির বেশি করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন বলে জানাল কেন্দ্র। আয়কর দফতরের মতে এর মধ্যে রবিবার সন্ধ্যাতেই জমা পড়েছে প্রায় ২৭ লক্ষ রিটার্ন। যার ফলে তা ছাপিয়ে গিয়েছে গত বছরের রিটার্ন জমার সংখ্যাকে। উল্লেখ্য, কেবল বেতন থেকে আয় হলে এবং যাঁদের অ্যাকাউন্ট অডিট করাতে হয় না, সেই সমস্ত করদাতার ক্ষেত্রে ৩১ জুলাই হল আয়কর রিটার্ন জমার শেষ দিন।