Advanced search options
ক্যান্টিন-বিতর্ক

গত সপ্তাহে আইআইটি বম্বের কলেজ হস্টেলের ক্যান্টিনের দেওয়ালে কিছু পোস্টার দেখা যায়। তাতে লেখা, এখানে শুধু নিরামিষাশীরা বসতে পারেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পড়ুয়াদের একাংশ। সমাজমাধ্যমে পোস্টারগুলির ছবি দিয়ে অনেকে লেখেন, ইচ্ছাকৃত ভাবে খাদ্যাভ্যাসে বৈষম্য আনার চেষ্টা করছে কিছু লোক। এতে পড়ুয়াদের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। তবে কারা এই পোস্টার লাগিয়েছেন, সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি। কলেজ কর্তৃপক্ষের তরফে অবশ্য বলা হয়েছে, পোস্টারের কথা তাঁরা জানতেন না। কলেজে খাদ্য বিভাজনের কোনও নির্দেশও কোনও দিন দেওয়া হয়নি কলেজ কর্তৃপক্ষের তরফে।