Advanced search options

Or


Any Questions? 8481800413

নৃশংসভাবে ২২টি কুকুরকে হত্যা

২২ টি পথ কুকুরকে বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল এলাকাবাসীদেরই বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ১ নং ওয়ার্ডের সারদাপল্লীতে। বিষ দিয়ে ২২ টির বেশি কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠেছে বেশ কিছু এলাকাবাসীর বিরুদ্ধে। কিন্তু সূত্রের খবর, এখনও চিহ্নিত করা যায়নি সেসব মানুষদের। যারা এই ঘটনা ঘটিয়েছে তাঁদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।