Advanced search options
অবশেষে কাটলো জমি জট

শনিবার রেলের আধিকারিকদের সাথে পায়ে হেঁটে গোটা ব্রিজ ঘুরে দেখেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর চৌধুরী বলেন, 'গত ২৪ বছর ধরে এই রেলব্রিজ তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। রেলদফতর, রেল দফতরের মন্ত্রীর কাছে বারবার আবেদন করেছি দ্রুত কাজ শেষ করার। আগামী দু’তিন মাসের মধ্যেই কাজ শেষ হবে। কমিশনার অফ রেলওয়ে সেফটি ছাড়পত্র দিলেই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে।'