Advanced search options

Or


Any Questions? 8481800413

ঝুঁকি নিয়ে পারাপার পুরুলিয়ায়

পুরুলিয়ার আড়ষা ব্লকের বামুনডিহা ও পুরুলিয়া ১ নম্বর ব্লকের কাঁটাবেড়া গ্রামে দীর্ঘ ৭ বছর আগে শিলান্যাস হয়ে গেলেও থমকে রয়েছে সেতু তৈরির কাজ। তাই প্রশাসনের উপর ভরসা না রেখে গ্রামবাসীরা নিজেরাই কংসাবতী নদীর উপর বাঁশের অস্থায়ী সাঁকো তৈরি করতে উদ্যোগী হয়েছেন। বিগত কয়েক বছর ধরে বর্ষার সময় কংসাবতীতে জল বাড়লে এ ভাবেই বাঁশের সাঁকো তৈরি করে নিজেদের পারাপারের ব্যবস্থা করেন গ্রামবাসীরা। এতে ঝুঁকি থাকলেও নিরুপায় তাঁরা। গ্রামবাসীরা জানান, ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসনের কাছে সেতু নির্মাণের জন্য বারবার আবেদন জানিয়েছেন তাঁরা। কিন্তু তাঁদের সেই দাবি আজও পূরণ হয়নি।