Advanced search options

Or


Any Questions? 8481800413

বিমানবন্দরে ড্রোন হামলা

রাশিয়ার সরকারি সংবাদপত্র তাস সূত্রে খবর, রবিবার ভোরে মস্কোর নুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পর পর ড্রোন হামলার ঘটনা ক্ষতিগ্রস্ত হয়েছে দু’টি বহুতল অফিস। এই ঘটনার পরই নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। বেশ কিছু বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয় বলে মস্কো শহরের মেয়র জানিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, এই হামলার জন্য ইউক্রেনকেই দায়ী করেছে মস্কো। একটি ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। অন্যটি বহুতলে ভেঙ্গে পড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। ড্রোন হামলার কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে।