Advanced search options
খেলতে গিয়ে বিপত্তি

বসিরহাট পুরসভা ২ নম্বর ওয়ার্ডের গোলবাগান এলাকার বাসিন্দা ইউসুফ মণ্ডল রবিবার সকাল দশটা নাগাদ বাড়ির পাশের বাগানে খেলতে খেলতে হঠাৎই বল ভেবে বোমা তুলে নিয়ে খেলতে শুরু করে। বোমার ঘায়ে হাত উড়ল স্কুলছাত্রের। বছর নয়েকের ওই শিশু বর্তমানে আর জি কর হাসপাতালে ভরতি। কারা ওই বোমা রেখেছিল তা এখনো জানা যায়নি।বসিরহাট থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
ছবি প্রতীকী