Advanced search options

Or


Any Questions? 8481800413

'দর্পণ শারদ সম্মান ২০২৬'

বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য, শিল্পকলা, সৃজনশীলতা এবং পুজো কমিটিগুলির অভিনব উদ্যোগকে স্বীকৃতি জানাতে প্রতিবছরের মতো এ বছরও Digital Darpan-এর উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘দর্পণ শারদ সম্মান ২০২৬’। দুর্গাপুজোর সঙ্গে যুক্ত শিল্পী, উদ্যোক্তা ও পুজো কমিটিগুলির সৃজনশীল প্রচেষ্টাকে সম্মানিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এ বছরের এই বিশেষ আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে The Orchid Photography, Warrior FitGym এবং Cinemakers Entertainment। তাঁদের আন্তরিক সহযোগিতা ও সমর্থন এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চলতি বছরে কলকাতার বিভিন্ন প্রান্তের মোট ৩২টি বিশিষ্ট পুজো কমিটি ‘দর্পণ শারদ সম্মান ২০২৬’-এ অংশগ্রহণ করেছে। পুজোর ভাবনা, মণ্ডপসজ্জার নান্দনিকতা, প্রতিমার শিল্পরূপ এবং সামগ্রিক উপস্থাপনার মতো একাধিক গুরুত্বপূর্ণ দিকের ভিত্তিতে এগিয়ে চলবে এই মূল্যায়ন পর্ব। 'দর্পণ শারদ সম্মান ২০২৬' এ অংশগ্রহণকারী পুজোগুলি হল - সিকদার বাগান সাধারন দুর্গোৎসব, নলিনসরকার স্ট্রীট সার্বজনীন দুর্গোৎসব, কাশীবোস লেন, জগৎ মুখার্জী পার্ক দুর্গোৎসব, ষড়ঙ্গ দুর্গোৎসব সমিতি, কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসব, আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি, আহিরীটোলা যুবকবৃন্দ দুর্গোৎসব সমিতি, তেলেঙ্গাবাগান সার্বজনীন দুর্গোৎসব, লালাবাগান নবাঙ্কুর, উল্টোডাঙ্গা বিধানসংঘ দুর্গোৎসব, দমদম পার্ক ভারতচক্র দুর্গোৎসব, দমদম তরুণদল দুর্গোৎসব, দমদম পার্ক সার্বজনীন দুর্গোৎসব, বেলিয়াঘাটা ৩৩ নং পল্লীবাসী বৃন্দ দুর্গোৎসব সমিতি, বেলেঘাটা সন্ধানী, দমদম মল পল্লী, বেহালা নূতন দল, বেহালা ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি, বেহালা ফ্রেন্ডস, বড়িশা তরুণ তীর্থ, নেতাজী সড়ক আঞ্চলিক অধিবাসীবৃন্দ, বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটি, রাজডাঙ্গা নবউদয় সংঘ, ঠাকুরপুকুর এস বি পার্ক সার্বজনীন দুর্গোৎসব, কেন্দুয়া শান্তি সংঘ, নাকতলা উদয়ন সংঘ, সন্তোষপুর ত্রিকোণ পার্ক সার্বজনীন দুর্গোৎসব, সন্তোষপুর এভিনিউ সাউথ, সন্তোষপুর লেকপল্লী, বাদামতলা আষাঢ় সংঘ, সুরুচি সংঘ।

‘দর্পণ শারদ সম্মান’ শুধুমাত্র একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়; এটি বাংলার দুর্গোৎসবের সঙ্গে জড়িত শিল্পচর্চা, উদ্ভাবনী ভাবনা এবং সম্মিলিত প্রচেষ্টাকে বৃহত্তর দর্শকমহলের সামনে তুলে ধরার একটি বিশেষ মঞ্চ। প্রতিটি পুজোর নিজস্ব বৈশিষ্ট্য, সৃজনশীল পরিকল্পনা এবং শিল্পভাবনাকে যথাযথ মর্যাদা দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়গুলির মধ্য দিয়ে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত পুজো কমিটিগুলির মধ্য থেকেই উঠে আসবে ‘দর্পণ শারদ সম্মান ২০২৬’-এর সেরাদের নাম। আগামী পর্যায়গুলিতে কলকাতার বিভিন্ন পুজো কমিটির অভিনব ভাবনা, শৈল্পিক উপস্থাপনা এবং সৃজনশীল উদ্যোগের আরও নানা দিক দর্শকদের সামনে তুলে ধরা হবে।

‘দর্পণ শারদ সম্মান ২০২৬’-এ অংশগ্রহণকারী সমস্ত পুজো কমিটিকে জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য ও সৃজনশীলতাকে সম্মানের সঙ্গে উদ্‌যাপন করার এই যাত্রা আগামী দিনেও নতুন নতুন শিল্পভাবনা ও উদ্যোগকে উৎসাহিত করবে—এমনটাই প্রত্যাশা Digital Darpan-এর।