Advanced search options

Or


Any Questions? 8481800413

ডেঙ্গু আতঙ্কে বাংলা

জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। এখনো পর্যন্ত রাজ্যে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮ জনের। স্বাস্থ্য দফতরের তরফে ডেঙ্গু নিয়ে গাইডলাইনে বলা হয়েছে, ২ দিন ধরে জ্বর, মাথার যন্ত্রণা,হাত-পায়ে ব্যথা, চোখের মনিতে ব্যাথা, শরীরে লাল র‍্যাশ,নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ এইসব উপসর্গ দেখা দিলে অবশ্যই রক্ত পরীক্ষা করিয়ে নিতে হবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, যে জেলাগুলিতে ডেঙ্গির বাড়বাড়ন্ত, সেখানকার রিপোর্ট তৈরি করেছে স্বাস্থ্য দফতরের বিশেষ টিম। সেই রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে এবং সতর্কতা জারি করা হবে।


ছবি প্রতীকী